মাস্ক না পড়লে তাদের জরিমানা যাতে হয় সেই জন্য রাজ্যের কাছে সুপারিশ করতে বাধ্য হবো.বিধায়ক ইদ্রিস আলি।





নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া,




হাওড়া জেলার উলুবেড়িয়া থানার এস.ডি.ও অফিসের সামনে দশ হাজারের ও বেশি মাস্ক বিতরণ করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।তিনি বলেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিজেকে বাঁচতে এবং দেশকে বাঁচাতে মাস্ক ব্যাবহার অতি জরুরী।



তিনি বলেন মাস্ক না পড়লে তাদের জরিমানা যাতে হয় সেই জন্য রাজ্যের কাছে সুপারিশ করতে বাধ্য হবো।তিনি আশাবাদী উলুবেড়িয়া পূর্বের মানুষ সচেতন তারা রাজ্য সরকারের নির্দেশ মেনে চলবেন।তিনি বলেন করোনা ভাইরাস এত ছড়িয়ে যাবার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিজেপি কোনো সমাজ সেবা করেনা,শুধু মাত্র দাঙ্গা লাগানো ওদের কাজ।মিথ্যে কথা বলা তৃণমূলের বিরুদ্ধে অসত্য কুৎসা করা ছাড়া ওদের কাজ নেই।বিজেপি এখন সার্কাসের দল হয়ে গেছে।



উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয়কুমার দাস তাঁর ভাষণে এই মাস্ক বিতরণের ভূয়সী প্রসংসা করেন।তিনি বিজেপির কার্যকলাপের তীব্র সমালোচনা করেন।তিনি আরো বলেন গতকাল এক উচ্চপর্যায়ের বৈঠকে উলুবেড়িয়া পৌরসভার 5নং ওয়ার্ডের আরো একটি কন্টেনমেন্ট জন করা হয়েছে।




বাজার গুলি সকাল 7টা থেকে 12টা পযন্ত খোলা থাকবে 12টার পর সমস্ত দোকান পাঠ বন্ধ থাকবে।একমাত্র অত্যাবসিও দোকান যেমন ওষুধ এবং মুদিখানা খোলা থাকবে।



অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস.ডি.পি.ও অনিমেষ রায়,উলুবেড়িয়া থানার আই. সি কৌশিক কুন্ডু,প্রাক্তন কাউন্সিলার শাস্বতী সাঁতরা,শুক্লা ঘোষ, হাসিবুর রহমান,নাসিম আহমেদ, শেখ সানওয়াজ,সমাজ সেবী তৌসিক হোসেন,মহারাজ স্বামী পরমানন্দ,মিরাজুল শামীম(মিরা),জিসান আহমেদ, অরিন্দম রায়,হাবিবুর রহমান,মেহবুব খাঁন প্রমুখ,বিধায়ক ইদ্রিস আলীর প্রচার সচিব,মফিজুল হক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...