সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম,
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত বীরভূম জেলায় দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত আংশিক লকডাউনের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিশেষ কারণের জন্য আগামীকাল অর্থাৎ ৩১ শে জুলাই ভোর ৫ টা থেকে বৈকাল ৫ টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা থাকবে। আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিসের পক্ষ থেকে মাইকে করে প্রচার করা হয়।
