সেখ ওলি মহম্মদ, লোকপুর, বীরভূম
২২ বছর বয়সী সৌভিক গড়াই নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে। মৃত ওই যুবকের বাড়ি বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত রুপুসপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক গুজরাটে কাজ করতো।
লকডাউনের সময় সে বাড়ি ফিরে আসে। স্থানীয় ব্যবসায়ী শিবু রায়ের চুরির অভিযোগক্রমে লোকপুর থানার পুলিশ গত রবিবার দুপুর নাগাদ সৌভিককে আটক করে থানায় নিয়ে যায় এবং গতকাল বিকাল পাচটার পর থানা থেকে ছাড়া পায়। ওই যুবকের পরিবার সহ গ্রামবাসীদের দাবি, সে চুরি করেনি। এরপরেই চুরির অপবাদে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মৃত সৌভিকের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যে সুইসাইড নোটে সে স্পষ্ট জানিয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী শিবু রায় এবং তার পুত্র সজল রায়। সুইসাইড নোটে সে আরো জানিয়েছে, "আমি চুরি করি নাই, এই দুজনের শাস্তি চাই। ঝুলন্ত দেহ নামাতে গ্রামবাসীরা পুলিশকে বাধা দিতে থাকে। ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রী মৃতের পরিবার ও গ্রামবাসীদের বুঝিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায়। গ্রামে উত্তেজিত জনতার চাপে শিবু রায়কে শেষ পর্যন্ত আটক করে নিয়ে যায় পুলিশ লোকপুর থানার পুলিশ। ডিএসপি হেড কোয়টার কাশিনাথ মিস্ত্রি, চন্দ্রপুর সি আই পিযুষ কান্তি লায়েক, লোকপুর, কাঁকরতলা ও খয়রাশোল থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি আয়ত্বে আনতে।

