আম্মান ঘূর্ণিঝড়ে আসল ক্ষতিগ্রস্ত দের সাহায্যের দাবীতে বামফ্রন্টের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সমিতি,অগ্রগামী কিষান সভার ডাকে উলুবেড়িয়া 1 নং বিডিও অফিসে এক ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন,
উলুবেড়িয়ার গরুহাটায় পিপিএমের পাটি অফিসের সামনে বাম কর্মী সমর্থক রা গরুহাটা ময়দানে জমায়েত হন,
এবং সেখান থেকে এক বিশাল মিছিল সহকারে উলুবেড়িয়া 1নং বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে আসেন,
উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী বিডিও অফিসের সামনে মিছিলকে আটকায়,কিন্তু বিশাল মিছিলের কারনে ডেপুটেশনের লোকজন কে বিডিও চত্বরে ঢুকতে দেন,
বাম কৃষক সংগঠনের কর্মী সমর্থকরা বিডিও অফিসের চত্বরে রয়েছে সামনে বসে পড়েন,
এই ডেপুটেশনে বক্তব্যে সিপিএমের নেতা গৌতম পুরকাইত বলেন যে আসল ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের সাহায্য করতে হবে,তদন্দের নামে পাটির নেতা দের সাহায্য দেওয়া হয়েছে।পরিযায়ী শ্রমিকদের সাহায্য সহ দশ দফা দাবি তারা উলুবেড়িয়া 1 নং বিডিও কার্তিক চন্দ্র রায়ের কাছে জমা দেন এবং আলোচনা করেন,
বিডিও র কাছে দাবি পেশ করতে যান আনিসুর রহমান মল্লিক,নিমাই সর্দার,মতিয়ার রহমান মল্লিক,সহ একাধিক নেতৃত্ব,বৃষ্টির মধ্যে বহু মানুষ ভিজে দাঁড়িয়ে থাকে,এবং এই ডেপুটেশন সন্ধ্যা 7টা পর্যন্ত চলে।
ডেপুটেশন গ্রহণ করে উলুবেড়িয়া 1 নং বিডিও কার্তিক চন্দ্র রায় বলেন তিনি এই ডেপুটেশন যথাযথভাবে উচ্ছ দপ্তরের কাছে পাঠাবেন।





