পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বীরভূমের দুবরাজপুরে




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র নির্দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ দুবরাজপুর শহর এলাকার প্রতিটি বাড়ির দরজার সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ পাণ্ডে, মির্জা সৌকত আলী, দীপক দে সহ অন্যান্য কর্মীরা। 



এদিন পীযূষ পাণ্ডে বলেন, কেন্দ্র সরকারের পরপর 22 দিন ধরে পেট্রল-ডিজেলের ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দরজায় দরজায় বিক্ষোভ করা হল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি অপদার্থ দল একটা, তাই বিজেপির এই নীতির বিরূদ্ধেই আজকের এই বিক্ষোভ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...