বাদুড়িয়াঃ
উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া ব্লকে ২১ শে জুলাইয়ে এক অনন্য নজির রাখলো রামচন্দপুর উদয় গ্রাম পঞ্চায়েত। একদিকে বিরোধী শিবিরে 'আমফান' চর্চা যখন তুঙ্গে অপরদিকে রামচন্দ্রপুরের বুথে বুথে শাসক দলের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন শতাধিক মানুষ।এদিন মমতা ব্যানার্জ্যীর নির্দেশানুযায়ী বাংলার প্রতিটা বুথে পালিত হয় শহীদ দিবস। এই ২১ শে জুলাইকে সামনে রেখে রামচন্দ্রপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রের পক্ষ থেকে বুথ ভিত্তিক পতাকা উত্তোলন ও যোগদান কর্মসূচী নেওয়া হয়।
এদিন স্থানীয় নেতৃত্ব নূর ইসলাম লস্কর ও বাবু সোনার নেতৃত্বে আটলিয়া গ্রামের প্রায় ১০০জন সিপিআই এম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও হুগলী, সোমপুর,খাসপুর ও রামচন্দ্রপুর থেকেও একাধিকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

