লকডাউনের মাসে অত্যাধিক বেশি ইলেকট্রিকের বিল আসার প্রতিবাদে ও বিল মুকুবের দাবিতে বুধবার বামেদের আন্দোলনে রীতিমতো উত্তাল হয়ে উঠলো হাওড়া ময়দান চত্বর।চললো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অবরোধ হল জিটি রোডও। হাওড়া ময়দানের সিইএসসির আঞ্চলিক অফিসের সামনে এই বিক্ষোভ হয় বামেদের। বাম সমর্থিত এস এফ আই, ডি ওয়াই এফ আই এদিন মিছিল করে ঘটনাস্থলে যায় । জানা গিয়েছে এদিন তাঁরা জোর করে অফিসে ঢুকতে যায় । তাই অফিস কর্মী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় তাঁদের । তারপর তাঁরা জিটি রোড অবরোধ করেন।প্রায় বামেদের সাড়ে তিনশো কর্মী সমর্থক এদিন এই আন্দোলনে সামিল হয়। অপরদিকে জিটি রোডে অবরোধের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয় ।নাকাল হন নিত্য যাত্রীরা। পুলিশি হস্তক্ষেপে ও আশ্বাসে অবশেষে বামেদের অবরোধ ওঠে। তারপর ধীরে ধীরে ওই গুরুত্বপূর্ণ রোডে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত এক বাম নেতা জানান, এই লকডাউনের বাজারে গৃহস্থের বাড়িতে অত্যাধিক টাকার বিল যাচ্ছে ।এর তীব্র প্রতিবাদ জানাই।পাশাপাশি বিল মুকুবেরও দাবি জানাচ্ছি আমরা ।।তিনি আরও অভিযোগ করেন পুলিশ জোর করে তাঁদের সরিয়ে দেয় ।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । অপরদিকে কিছু বিদ্বজ্জনের অভিমত বামেদের এই আন্দোলনে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানা হয়নি।যদিও বাম কর্মী সমর্থকদের দাবি তাঁরা সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনেই এই আন্দোলনে সামিল হয়েছিলেন।
