রাজ্যজুড়ে চলছে লকডাউন।




মালদাঃ-

 করোনা সতর্কতায় সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। মালদা জেলার ইংরেজবাজার জুড়ে  বৃহস্পতিবার সকাল থেকেই চলছে ইংরেজবাজার থানা পুলিশের নাকাচেকিং। 


মালদা শহরে ঢোকার মুখ কমলাবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করে একাধিক গাড়ি আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মাস্ক বিহীন মানুষদের বিনা কারনে  দেখলেই পুলিশের তরফে কড়া ধমক দেওয়া হচ্ছে। তার পাশাপাশি বিনা কারণে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে আটক করে বাড়ি ফেরানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...