সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
জলে ডুবে মৃত্যু হল এগারো মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া থানার গুরমা গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম রোহিত সরেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন চার পাঁচ জন শিশু এক সাথে খেলা করার সময় হঠাৎ করে পুকুরের জলে পা ফসকে পড়ে তলিয়ে যায়।
সাথে সাথে স্থানীয় মানুষজনেরা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। এদিকে গ্রামে মৃত্যুর খবর পৌছানোর পরেই গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
