মহঃ নুর হোসেন জমাদার,
প্রতিবেদক, এবি বঙ্গ নিউজ,
দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন সৌমেন মিত্র | আজই তিনি এই পৃথিবীকে বিদায় জানালেন | কিডনির জটিল সমস্যার জন্য বেশ কিছুদিন ধোরে তিনি অসুস্থ ছিলেন | প্রায় 1960 এর দশক থেকে তিনি রাজনীতি করে আসছেন | ভারতের লোকসভার সদস্য ও হয়েছিলেন তিনি | বহুদিন ধরে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য | শেষ জীবন পর্যন্ত ছিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি | তার প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন দেশের অনেক গুণীজন |উল্লেখ্য অবিভক্ত বাংলার যশোর জেলায় তার জন্ম | বিজ্ঞান ও আইন শাস্ত্রের উপর উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে |
