রানিগঞ্জ-মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা বীরভূমের দুবরাজপুরে




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

নামেই জাতীয় সড়ক। পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে ভরে গিয়েছে এই রাস্তা। বৃষ্টি হলে সেই গর্তে জল জমে যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় পথচারী ও চালকদের। আবার রোদ উঠলে ধুলোয় ঢেকে যায় চারদিক। এমনই বেহাল অবস্থা বীরভূম জেলার দুবরাজপুরের পোদ্দারবাঁধে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের।



 প্রতিদিন এই সড়ক ধরে বাস, ভারী যানবাহন, মোটর বাইক যাতায়াত করে। সকলকেই অসুবিধার সম্মুখীন হতে হয়ে এই খানাখন্দে ভরা রাস্তার জেরে। অথচ এই সড়ক ধরে ঢুকতে হয় দুবরাজপুর শহর। এই বেহাল রাস্তার শিকার হতে নিত্য যাত্রীদের। কিন্তু ৬০ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ  নিশ্চুপ। এক বাইক চালক জানান, এই রাস্তাটা এতটাই খানাখন্দে পরিণত হয়ে গেছে যে, বাইক চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। এমনকী একদিন বাইক নিয়ে এই রাস্তায় পড়ে গিয়েছিলাম। পাশাপাশি তিনি আরো বলেন, কোনো রোগীকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অসুবিধায় পড়তে হয়। তাই ৬০ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের নিকট আবেদন, দ্রুত এই রাস্তাটা সারানো হোক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...