নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া BDO 2 অফিসে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের ব্যাপারে যে টাস্ক ফোর্স গঠন হয়,সেই টাস্ক ফোর্সের মিটিং হয় ।
মিটিং এ সিদ্ধান্ত হয়।তদন্ত সঠিক ভাবে করতে হবে ।যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যেন প্রত্যেকেই আর্থিক সহায়তা পায় ।কেউ যদি মিথ্যা কথা লিখে সহায়তা চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
এই টাস্ক ফোর্সের মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী নির্মল মাঝি, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া 2 নং বি ডি ও নিশীথ কুমার মাহাতো, রাজাপুর থানার OC অজয় সিং, উলুবেড়িয়া 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস ।
