12ই আগস্ট পর্যন্ত লকডাউন,উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া





আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভাতে করোনা ভাইরাস নিয়ে এক উচ্চ পর্যায়ের সভা হয়।সরকারি আইন মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে এই সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান অভয় কুমার দাস।বক্তব্য রাখেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।স্হানীয় এস,ডি,ও অরন্য বন্দোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌয‍্য, এস,ডি,পি,ও,অনিমেষ রায়, আকবর সেখ সহ সংশ্লিষ্ট থানার প্রতিনিধি, সংশ্লিষ্ট হাসপাতালের প্রতিনিধি স্থানীয় বিডিও ,দমকলের ও সি, ডাক্তার অতনু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।



      চেয়ারম্যান অভয় কুমার দাস বলেন, আমাদের এই উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা এলাকায় লক ডাউন করার ফলে সাধারণ মানুষ খুব ভালো ফল পেয়েছে ।সচেতনতা অনেক বেড়েছে ।তিনি বলেন, আমরা 29শে জুলাই পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নিয়ে ছিলাম, আজকের সিদ্ধান্ত অনুযায়ী আরও চৌদ্দ দিন অথাৎ 12ই আগষ্ট পয'ন্ত লক ডাউনের সীমা বর্ধিত করা হল ।তবে যেহেতু 1লা আগষ্ট ঈদ- উল-আযহা /ঈদ, ঐদিন লক ডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হল ।সকলকে তিনি এই সিদ্ধান্ত মানার আবেদন জানান ।
    বিধায়ক ইদ্রিশ আলি বলেন, আমাদের এই সিদ্ধান্ত করোনা থেকে বাঁচার সিদ্ধান্ত ।তিনি সকলকে মাস্ক ব্যাবহার করার অনুরোধ করেন এবং সামাজিক দুরত্ব অবশ্যই বজায় রাখার আহ্বান জানান ।



তিনি আরও বলেন, চেয়ারম্যান অভয় কুমার দাস, এস, ডি ও, অরন্য বন্দ্যোপাধ্যায় সহ আমাদের এই উচ্চ পর্যায়ের টিম ঐক্যবদ্ধ ভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় কাজ করে চলেছি , নিজেদের বাঁচতে এবং সকলকে বাঁচাতে আমাদের এই লড়াই ।ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পৌরকমী' , পুলিশ সহ সকল করোনা যোদ্ধাদের স্যালুট জানাই ।
      পৌরসভার বিরোধী দলনেতা সিপিএম সদস্য সাবিরউদ্দিন মোল্লা এবং বিজেপি সদস্য প্রশান্ত শিকারী বক্তব্য রাখেন ।এস ডি ও অরন্য বন্দ্যোপাধ্যায় সকলকে ধন্যবাদ জানান।
                   


                    

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...