সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
করোনা মোকাবিলায় রাজ্যে সাপ্তাহিক লকডাউনের পাশাপাশি বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে 31 জুলাই পর্যন্ত প্রত্যেকদিন দুপুর 12 টা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলছে 'আংশিক লকডাউন l আর এই আংশিক লকডাউন থেকে অব্যাহতি পেতে নানা ফন্দি-ফিকির চলছে।
অনবরত কেউ প্রেসের স্টিকার লাগিয়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে চান, তো কেউ আবার পুলিশের চোখে ফাঁকি দেবার চেষ্টা চালাচ্ছেন ইলেকট্রিসিটি বিভাগের ডেঞ্জার বোর্ড লাগিয়ে l আজ আসানসোল থেকে মুর্শিদাবাদের বহরমপুর যাওয়ার পথে দুবরাজপুরে পুলিশের হাতে ধরা পড়ে গেল একটি বোলেরো গাড়ি, আটক করা হলো 11 জন যাত্রীকে l
আজ বারোটা বাজতেই আংশিক লকডাউন শুরু হওয়ার পর রাস্তায় চেকিং করছিলেন বীরভূম জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি ও দুবরাজপুর থানার আইসি মাধব চন্দ্র মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ডেঞ্জারাস লেখা বোর্ড লাগানো একটি বোলেরো গাড়িতে অনেক মানুষকে দেখে গাড়িটিকে সন্দেহ হয় পুলিসের। তারপর জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা সকলেই রাজমিস্ত্রি, তাদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে গাড়িটি সহ ১১ জনকে আটক করার নির্দেশ দেন ডিএসপি হেড কোয়ার্টার কাশীনাথ মিস্ত্রী l তারপর সত্য সামনে আসে l



