কৌতলা গ্রাম পঞ্চায়েতে আম্ফন ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ CPIM এর




নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: মথুরাপুর ২ নং ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতে ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগে আম্ফন ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ CPIM এর। প্রায় শ পাচেক CPIM কর্মী বিকাল ৩ টের সময় এই দাবিতে ডেপুটেশান জমা দিতে যায়। ঠিক সে সময় গ্রাম পঞ্চায়েতের মধ‍্যে বাইরের কিছু লোক পঞ্চায়েতের মধ‍্যে আছে বলে বিক্ষোভ দেখাতে থাকে CPIM এর।  বিক্ষোভকারীদের দাবি কৌতলা গ্রাম পঞ্চায়েতে তারা শান্তিপূর্ণ ডেপুটেশান দিতে আসলে প্রধান বাসন্তী সরদারের লোকজন অবৈধভাবে পঞ্চায়েতের মধ‍্যে প্রবেশ করেছে। যদিও এর পর রায়দিঘী থানার পুলিশ এসে পঞ্চায়েতের মধ‍্যে থাকা লোকজনকে বের করে দেয়। এর পরই SFI নেতা তুহীণ ভান্ডারীর নেতৃত্বে পাচ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশান জমা দিতে যায়। এ নিয়ে CPIM এরিয়া কমিটির সম্পাদক জয়দেব পাইক বলেন ত্রাণ বিতরণের তালিকা সবর্সমক্ষে পেশ করার দাবি নিয়ে তারা ডেপুটেশান জমা দিচ্ছেন। ডেপুটেশান জমা দেওয়ার সময় জন পঞ্চাশ বহিরাগত পঞ্চায়েতের মধ‍্যে ছিল। প্রশাসনকে বলতে প্রশাসন তাদের বের করে দিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...