তাঁদের আরও অভিযোগ পুলিশ দোষীদের না ধরে উল্টে তাঁদের কর্মীদের ওপর মামলা করছে।সোমবার সেই আক্রান্ত কর্মীকে দেখতে তাঁর বাড়ি যান সুজন চক্রবর্তী , আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য শীর্ষ নেতারা। তারপর তাঁরা এদিন হাওড়ার শ্যামপুরে থানায় যান।
সেখানকার ওসি তন্ময় ভট্টাচার্যের হাতে এই সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা ।তন্ময়বাবু পুরো বিষয়টি তদন্ত করার আশ্বাস দেন। সেখান থেকে বেরিয়ে বাম শীর্ষ নেতা সুজন চক্রবর্তী জানান , শ্যামপুরে থানার আধিকারিক এই বিষয়টির সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন ।
যদি তা না হয় তাহলে আগামী দিনে তাঁরা শ্যামপুর থানা ঘেরাও করবে ও আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তিনি ।



