শহীদ রাজেশ ওরাং-এর স্মৃতিতে মোমবাতি নিয়ে মিছিল বীরভূমের দুবরাজপুরে,




সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম 

20 জুন, শনিবার সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুরের ইসলামপুর ছাত্র সমিতির উদ্যোগে ভারতের বীর সন্তান তথা বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের বেলঘরিয়া গ্রামের ভুমিপুত্র শহীদ রাজেশ ওরাং-এর স্মৃতিতে হাতে ব্যানার, জাতীয় পতাকা ও মোমবাতি নিয়ে মৌন মিছিল করা হয়। 




এই মিছিলে ইসলামপুর ছাত্র সমিতির সদস্য ও স্থানীয় যুবকরা মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে  দুবরাজপুরের ইসলামপুর দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। জানা যায়, গত ১৬ জুন মঙ্গলবার  ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় শুরু হয় তীব্র লড়াই । 



আর এই লড়াইয়ে শহীদ এক কর্ণেল সহ ২০জন ভারতীয় জওয়ান। পাল্টা প্রত্যাঘাতে হত ৪৩ জন চীনা সেনা। নিহত ভারতীয় জওয়ানদের মধ্যে রাজেশ ওরাং এর  বাড়ি বীরভূমের মহঃম্মদ বাজার থানার ভুতুরা পঞ্চায়েতের শেওড়াকুড়ির বেলঘরিয়া গ্রামে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...