রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ভাঙচুর,




হরিরামপুর ,৬ই জুন,

 দক্ষিণ দিনাজপুর: রাতের অন্ধকারে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ভাঙচুর, বাড়িতে থাকা পাঁচ সদস্যকে মারধোর করা সহ এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার হরিরামপুরে। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন হরিরামপুর বিধানসভার কনভেনার, তৃণমূল নেতা থেকে শুরু করে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকও। 

পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, ঘটনায় জেলা পরিষদের মেন্টর শুভাশিস পালের মদতে তার লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। যদিও শুভাশিস পালকে একাধিকবার ফোন করা হলে তিনি তার ফোন ধরেননি। 

দলের তরফে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের কার্যকারী সভাপতি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে দলে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।




 সভাপতির তরফে সাতজনের নাম দিয়ে আরো অনেকে যুক্ত রয়েছে বলে অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।   
                    হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন তৃণমূলের মধুমিতা রায়। 

গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোটে দাঁড়িয়েছেন বর্তমান জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল এর মা।

 মধুমিতা রায় শুভাশিস পালের মাকে ভোটে হারিয়ে দিয়ে জয় লাভ করেন। পরে তৃণমূল দলের তরফে মধুমিতা রায়কেই হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়।
হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায়ের পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে বৃষ্টির সময় একদল দুষ্কৃতী লাঠিসোটা, ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়ির উপরে চড়াও হয়। তার বাড়িঘর ভাঙচুর, সহ লুটপাট চালানো হয়। মারধর করা হয় বাড়ির পাচ সদস্যকে। এমনকি তার বাড়ির পাশে থাকা অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তিনি সেই ঘটনা ফেসবুকে লাইভ করে তা দেখান।
পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায়ের অভিযোগ, এই ঘটনা শুভাশিস পাল এর মদতে হয়েছে। শুভাশিস পাল এর একাধিক অন্যায়ের প্রতিবাদ করাতেই এমন ঘটনা ঘটিয়েছে সে। শুভাশিস পাল এর মদতে সাতজন সহ আরো অনেকে মিলে এমন ঘটনা ঘটিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তিনি জেলা নেতৃত্ব কে জানিয়েছেন। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মানিক চন্দ্র সরকার নামে বাড়িঘর ভাঙচুর হওয়া ওই অবসরপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, কে বা কারা এসে আমার বাড়ি শুক্রবার রাতে ব্যাপক ভাঙচুর করে। তাদের আমি বৃষ্টি চলাকালীন, বিদ্যুৎ না থাকার জন্য চিনতে পারিনি। থানায় অভিযোগ জানিয়েছি‌। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক সেই দাবি জানায়।
দলের পঞ্চায়েত সমিতির সভাপতির এমন ঘটনা ঘটায় নিন্দা করেছেন এলাকার ব্লক তৃণমূল নেতা নারায়ন সরকার ও হরিরামপুর বিধানসভার কনভেনার হাতেম আলী। তারা জানিয়েছেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। দলের জেলা সভাপতি কে জানানো হয়েছে। তিনি ফিরেই বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য একাধিকবার জেলা পরিষদের মেন্টর শুভাশিস পালের মোবাইলে ফোন করা হলে তিনি তার ফোন ধরেননি।
যদিও দলের সদ্য দায়িত্ব পাওয়া জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি গৌতম দাস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দলে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তরফে জানানো হয়েছে যে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফের জেলা পরিষদের মেন্টর শুভাশিস পালের নির্দেশে তার লোকজন দলের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি ভাঙচুর, লুটপাট করা সহ একাধিক ঘটনা ঘটানোয় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...