সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
লক ডাউন চলাকালীন এই দুঃসময়ে গরিব ও দুঃস্থ মানুষদের কথা ভেবে সমাজসেবামূলক কাজে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে! কেউ বা খাদ্য সামগ্রী দিয়ে, কেউ বা আর্থিক সাহায্য দিয়ে। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে চিত্রটা একটু অন্য দেখা গেল। দুবরাজপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মনুষ্যত্ব।
এক ঝাঁক যুবক-যুবতীর প্রাণের সংগঠন। প্রায় তিন মাস ধরে লকডাউন চলছে। মানুষের হাতে কাজ নেই। এই দুঃসময়ে মনুষ্যত্ব সংস্থার সদস্যরা দুঃস্থ মানুষদের সাহায্য করে এসেছে। এমনকী তাঁরা দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রীও পৌঁছে দিয়েছে। এবার তাঁরা অভিনব উদ্যোগ নিল।
এই সময়ে যে সব মহিলারা ঘর থেকে বেরোতে পারছেন না তাঁদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দুবরাজপুরে বাড়ি বাড়ি গিয়ে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেন। তাঁরা মোট 100 জন মহিলাকে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন। মনুষ্যত্বের অন্যতম কর্ণধার জিৎ নায়ক দুবরাজপুর শহরবাসীকে তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানান। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুবরাজপুরবাসী!

