*অরিত্র ঘোষ, বোলপুর*
সারা ভারত জুড়ে চলছে করোনা ভাইরাসের মারণ খেলা। দেশজুড়ে দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে ডাক্তারবাবুদের পরামর্শ মুখে মাক্স পড়ার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ কর্ম করার। এরকম এক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পলের নির্দেশে, সমগ্র রাজ্যজুড়ে হাতে তৈরি মাস্ক প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যাতিক্রম হয়নি বোলপুর শহরেও ।
বোলপুর শহর বিজেপি মহিলা মোর্চার কার্যকরী সদস্যা ইন্দ্রাণী বিশ্বাসের নেতৃত্বে বোলপুর শহরের প্রায় ৫০ জন মহিলার হাতে তুলে দেওয়া হলো ঘরে তৈরি এই মাস্ক।
এ প্রসঙ্গে ইন্দ্রানী বিশ্বাস জানান, মানুষের স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখার জন্য এবং মানুষকে আরও সচেতন করার লক্ষ্যে আমাদের এই মাস্ক তুলে দেওয়া হয়েছে। মহিলাদের হাতে সমগ্র মাস্ক গুলি আমরা নিজে হাতে তৈরি করে। এখনো পর্যন্ত ৫০ জনকে আমরা এগুলি প্রদান করেছি পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু জনকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে বোলপুর শহরের নিকটবর্তী অর্থাৎ নুরপুর সুপুর এলাকায় বিজেপি মহিলা মোর্চার সদস্যা সোনা বিশ্বাস এর উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যে ১০০ জনকে মাক্স বিতরণ করার কর্মসূচি রয়েছে।
