নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী:
কাশীনগরে বিজেপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বন্টনে দূর্ণীতির অভিযোগে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাশীনগর গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্য জয়দেব দাস তিনি আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী না দিয়ে ক্ষতিগ্রস্ত হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণসামগ্রী বন্টন করেছেন।
এ ছাড়াও ক্ষতিপূরণের তালিকাতেও দূর্নীতি করেছেন। পাকা ঘরের সদস্যদের ও তিনি ক্ষতিপূরণের তালিকায় নাম দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য বেশ কয়েকদিন এই এলাকাতে পঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের দূর্ণীতির একটি অভিযোগ উঠেছিল। কিন্তু এদিন দেখা যায় সেই যায়গায় সুষ্ঠভাবে ১০০ দিনের কাজ চলছিল। এবং যারা এই ১০০ দিনের কাজ করছিলেন তারা সকলেই কাশীনগর গ্রাম পঞ্চায়েতকে ধণ্যবাদ জানিয়েছেন।


