সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার শালবনী থানার অন্তর্গত বালিবাঁধ গ্রামে।
আজ বেলা বরোটা নাগাদ জমিনে ট্রাকটারের উপর থেকে হঠাৎ নিচে পড়ে ট্রাকটারের ফলার মধ্যে ঢুকে মৃত্যু হয় এক ব্যাক্তির।স্থানীয় সূত্রে জানাযায় ট্রাক্টরের উপর মদ্যপ অবস্থায় বসেছিল ঐ ব্যক্তি। চলন্ত ট্রাকটর থেকে পিছন দিক দিয়ে নামতে গিয়ে কোনরকমে পা ফসকে রটারে মধ্যে ঢুকে যায় ওই ব্যক্তি, চলন্ত রটারের ফালে কাটা হয়ে মারা যান মুহুর্তের মধ্যে ঐ ব্যক্তি ।
মৃত ব্যক্তির নাম সুভাষ মাল বয়স ৩৭।বাড়ি শালবনীর বালিবাঁধে স্থানীয়রা পুলিশে খবর দিলে পিড়াকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে ট্রাক্টর ও মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়।


