কিছুদিন আগে শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার পথে কোনও খাবার না পেয়ে অনাহারে মৃত্যু হয় খাতিব হোসেনর। রতুয়া বিধানসভা এলাকায় তাঁর বাড়ি। এদিন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল কংগ্রেসর জনপ্রিয় নেতা মহম্মদ ইয়াসিন ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান।
স্ত্রী, ২ ছেলের সঙ্গে কথাও বলেন তিনি। ইয়াসিন কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন,‘কেন্দ্রী সরকার কোনও রকম স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে শ্রমিকদের গাদাগাদি করে পাঠিয়ে দেয়। এমনকী খাবারও দেওয়া হয় না।
অনাহারে আমাদের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। আমরা অসহায় পরিবারের পাশে থেকে কাজ করে এসেছি। এদিনও আমরা ওই অহসায় পরিবারটির পাশে এসে দাঁড়ালাম। আমরা যাবতীয় সাহায্য করবো ওই পরিবারটিকে।’
