জাতীয় কংগ্রেসের নেতৃত্বে লক্ষীকান্তপুর ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ,




নবাব মল্লিক, মন্দিরবাজার: 


বিদ্যুৎ এর বিল মুকুব সহ একাধিক দাবিতে লক্ষীকান্তপুর ইলেকট্রিক অফিসের বাইরে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। দুপুর ১২ টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

 এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি কৃতিবাস সরদার ও মন্দিরবাজার ব্লক যুব কংগ্রেস সভাপতি চাদ সরদারের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের দাবি বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক করতে হবে। 

এবং আম্ফান দূর্গত মানুষজনের সুবিধার্থে তিন মাসের বিদ্যুৎ এর বিল মুকুব করতে হবে। এই দাবিতে তারা লক্ষীকান্তপুর ইলেকট্রিক অফিসের এস এস নিমাই চাদ সাউ এর সঙ্গে দেখা করেন। 


তিনি কংগ্রেসের ওই দলকে আশ্বাস দিয়েছেন দ্রুত বিদ‍্যু্ৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। এবং তাদের সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এরপরই বিক্ষোভকরীরা বিক্ষোভ তুলে নেয় বলে খবর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...