বিশ্ব পরিবেশ দিবসে বোট্যানিক্যাল গার্ডেন বাঁচানোর ডাক দিল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া শাখা*




  ৫ ই জুন সকালে বিশ্ব পরিবেশ দিবসে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, হাওড়া শাখার উদ্যোগে বোট্যানিক্যাল গার্ডেনের মেইনগেটে করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কিত নিয়মবিধি মেনে অবস্থান কর্মসূচি পালন করে।

আমফান সাইক্লোনে উদ্যানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।উপড়ে বা ভেঙ্গে পড়েছে প্রচুর গাছ। এখনও পর্যন্ত গাছগুলিকে রক্ষা করার বিন্দুমাত্র ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। অথচ, বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে, আধুনিক বিজ্ঞানসম্মত পরিকল্পনা করে বেশীরভাগ গাছ বাঁচানো যেত। এখনও ব্যবস্থা নিলে বহু গাছ বাঁচানো যায়। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টরকে ইমেইল মারফত জানানো হয়।



জেলার সমস্ত স্তরের মানুষের কাছে, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি হাওড়া জেলার পক্ষে অভিজিৎ মণ্ডল, বিশ্ব পরিবেশ দিবসকে এ জে সি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন বাঁচাও দিবস হিসেবে পালন করার আহ্বান জানান। গার্ডেন বাঁচানোর সামগ্রিক পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী সফিক উল আলম।


অবস্থান থেকে প্রচুর গাছ লাগানো সহ বিভিন্ন দাবী তুলে ধরেন তাঁরা। এই ঐতিহাসিক সম্পদ, এশিয়ার বৃহত্তর ও শ্রেষ্ঠ উদ্যান এবং হাওড়া জেলার ফুসফুসকে রক্ষার জন্য উদ্যোক্তারা শপথ গ্রহণ করেন। সকলকে এই সংগ্রামে এগিয়ে আসার আন্তরিক আবেদন  রেখে কর্মসূচী শেষ করেন ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...