সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ
প্লাস্টিক বর্জন ও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা নিয়ে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আজ মাইকে করে প্রচার করা হয় দুবরাজপুর শহরে। এদিন পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই ২০২০ তারিখ থেকে যদি কোনো দোকানে ৫০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি পাওয়া যায় তাহলে দুবরাজপুর পৌরসভা সেই দোকান মালিকের বিরূদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। পাশাপাশি বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক জরিমানা ধার্য করা হবে। তাছাড়াও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে ৫০ টাকা জরিমানা দিতে হবে।
