খালের মধ্যে উল্টে গেল পিকআপ ভ্যান




সুদীপ ঘোষ ঝাড়গ্রাম 

বিনপুর থেকে বক্সি হয়ে বাঁকুড়া যাওয়ার রাস্তায় ঢোলভাঙ্গার বিজলির খালটির উপর পাকা সেতু নির্মানের কাজ চলছে। এর জন্য দীর্ঘদিন ধরেই বাঁকুড়ার সীমান্তবর্তী মানুষদের ঝাড়গ্রাম আসার জন্য দূর্ভোগের শেষ নেই। ঢেকো বক্সী সহ অনেক গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে  নিয়মিত যাতায়াত করেন। তাই অস্থায়ী ভাবে পাশেই একটি বাইপাস রাস্তা নির্মান করা হয়েছে। 



আজ সকালে ঐ অস্থায়ী রাস্তার উপর দিয়ে পেরোনোর সময়   একটি ধান  বোঝাই  পিক - আপ ভ্যান উল্টে গিয়ে জলে পড়ে যায়। এলাকাবাসী সবাই চাইছেন দ্রুত এই সেতু নির্মাণের কাজ যেন শীঘ্রই শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...