উলুবেড়িয়ায় বৃক্ষরোপন কর্মসূচি




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

 সম্প্রতি আম্ফান ঝড়ে লক্ষ লক্ষ গাছ সমূলে নির্মূল হওয়ার পরিপ্রেক্ষিতে খোলামন উলুবেড়িয়া পক্ষ থেকে সারাবছর ব্যাপি বৃক্ষ রোপন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। 

 আজ বৃহস্পতিবার হাওড়ার ফুলেশ্বর ষ্টেশন লেভেল ক্রসিং চত্তরে বকুল ,শিমুল ,নিম ,জাম ও কৃষ্ণচূড়া প্রভৃতি ২০--২৫ টি বৃক্ষের চারা রোপণ করা হয়। 




 খোলামনের সদস্য স্বপন চেটেল বলেন "সারা বছর ধরে আমরা ১০ হাজার বৃক্ষের চারা রোপণ করবো এবং কয়েক বস্তা তেঁতুল, নিম, বাবলা, খেজুর দানা ও আমের আঁটি খোলা জায়গায় ছড়াবো"। 

 বৃক্ষ প্রেমিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মৃত্যুঞ্জয় খাঁড়া, ডা: সুকান্ত ভৌমিক, প্রাক্তন শিক্ষক শেখ সাইদুর রহমান, অজয় দাস, দীপক দাস, সাবির মন্ডল প্রমূখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...