সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
আমরা ডিজিটাল ইন্ডিয়া যুগেও বসবাস করলে পুরনো কুসংস্কারকে ধরেই এখনো বেঁচে আছি । মানুষের মধ্যে কুসংস্কারই রয়েগেচ্ছে । ঘটনাটি ঘটেছে, বীরভূমের মুরারয় থানার অন্তর্গত দক্ষিণ কাশিরলা গ্রামে ।গতকাল দুপুর বারোটার সময় এক ব্যক্তি সজনে গাছে চেপেছিলেন সেই সময় সাপের কামড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন, তার নাম সমীরউদ্দিন শেখ ,বয়স ৫০। সাপে কাটার পর ওই ব্যক্তিকে, গ্রামের ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, ওঝা তৎক্ষণাৎ ওই ক্ষতস্থানে দড়ি বেঁধে দেয় কিছুক্ষণ পরে। ওই ব্যক্তি ঢলে পড়ে ঠিক ,তখনই তাকে মুরারই হসপিটালে নিয়ে যায় হয়, সেখানে, মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা ।
