অরিত্র ঘোষ, বীরভূম
বীরভূমে সমব্যথী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রামে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের এক সচেতনতা শিবির আয়োজন করা হয় এবং সেই সঙ্গে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরন করা হয় ।। আজও গ্রামের অনেক মানুষ এই প্যাড সম্পর্কে অজ্ঞাত , অনেক গরিব মানুষের কেনার সামর্থটুকুও নেই ফলে তারা কাপড় ব্যবহার করে থাকে তাই তাদের সচেতন করতেই এই শিবির।।
সংস্থার সদস্যরা জানান বর্তমানে অনেকেই স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দিয়ে থাকেন কিন্তু সচেতনতার অভাব থেকেই যায়।। তাই আমাদের মূল উদ্দেশ্য ছিল বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার সাথে মানুষকে সচেতন করা এবং ন্যাপকিন ব্যবহারের উপকারিতা মানুষের মধ্যে তুলে ধরা।।

