ঝাড়গ্রাম জেলার চারটি কারখানা পরিদর্শন করল শ্রম দফতর এবং ফ্যাকটরিস ইন্সপেক্টর ।এদিন বুধবার ঝাড়্গ্রাম ব্লকের দুটি স্পঞ্জ আয়রন কারখানা, মানিকপড়াতে একটি নিউজপ্রিন্ট এবং তুঙ্গাধুয়াতে একটি এসবেসটস কারখানা পরিদর্শন করেন শ্রম দফতর এবং ইন্সপেক্টর অব ফ্যাকটরিস ।জানা গিয়েছে সামাজিক দূরত্ব মানা, শ্রম আইন মানার ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি রয়েছে দুটি কারখানার ক্ষেত্রে।এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।