নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
লাদাখের গালওয়ানে চিনা সেনার অতর্কিত হামলায় নিহত হয়েছেন দেশের কুড়ি জন জওয়ান । তাঁদের আত্মার শান্তি ও মৃত্যুর বদলা চাই। এই চেতনা সকলের মধ্যে জাগরিত করার জন্য শনিবার সন্ধ্যায় হাওড়ার জগাছায় অনুষ্ঠিত হল মোমবাতি নিয়ে মৌন মিছিল । হাওড়ার ধাড়সা ইয়ুথ অ্যাসোসিয়শনের উদ্যোগে সম্পন্ন হল এই মিছিল । জগাছার
ধাড়সা গভর্মেন্ট কলোনি থেকে শুরু হয়ে এই মিছিল। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বেশ কিছু এলাকা প্রদিক্ষণ করেন তাঁরা । সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তাপস পাল জানান, লাদাখ সীমান্তে চীনা হামলায় নিহত শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করছি । আমরা এদিন ক্লাব প্রাঙ্গণে শহীদ বেদীতে তাঁদের সম্মান জানানোর জন্য মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেছি। ক্লাবের সভাপতি কানাই জানা জানান, শহীদদের প্রতি আমরা সমবেদনা জানাই। এই মৃত্যুর বদলা চাই।পাশাপাশি দেশের যেকোনো কাজে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই। মূলত এই মৌন মিছিলে ক্লাবের মহিলা সদস্যরাও উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় এই মৌন মিছিল এলাকায় সকলের মনকে নাড়া দেয় ।
