সেখ ওলি মহম্মদ, ইলামবাজার, বীরভূম :
লক ডাউনের সময় যখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছে দুঃস্থদের মুখে হাসি ফোটানোর জন্য।
তখন বীরভূম জেলার ইলামবাজার ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বাগলবাটি খানকায়ে মাদ্রাসায় গরীব এবং দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী।
এদিন উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক হাফেজ ওবাইদুল্লাহ সাহেব, জমিয়তে উলামায়ে হিন্দের বীরভূম জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের ইলামবাজার ব্লকের সভাপতি মাওলানা কামরুল হুদা সহ অন্যান্যরা।




