
.. শনি বার বিকেলে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা'আমরকার গর্ব" এর উদ্যোগে গোপীবল্লভ-২ নং ব্লকের কুঠিঘাটে সুবর্ণরেখা নদীর তীরে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষে নিহত শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে ৬০ টি চারাগাছ রোপণ করা হয়।
কর্মসূচির শুরুতে শহীদ বেদীতে মাল্যদান,পুস্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল মডারেটর সুদীপ কুমার খাঁড়া, অবসরপ্রাপ্ত দুই সেনা জওয়ান মণিচাঁদ পাণি ও সত্যব্রত রাউৎ,, জঙ্গলমহল উদ্যেগের সম্পাদক সুব্রত মহাপাত্র, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অরিন্দম দাস, চিত্রশিল্পী নরসিংহ দাস,পরিবেশ কর্মী জয়ন্ত দাস,কবি অণিমেষ সিংহ, সুমিত দাস, শিব পাণিগ্রাহী, আনন্দ বিষুই, স্বর্ণালী কুন্ডু,তপতী রাণা, বিশ্বজিৎ মহাপাত্র,মণিময় সাউ, ভক্তিভূষণ দে, বৈশাখী দে, পায়েল সাউ, সহ অন্যান্য সদস্য-সদস্যারা।
এদিন ঝাউ,কদম,দেবদারুসহ নানা রকম ফুল গাছের চারা রোপণ করা হয়।

