স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ায়,উলুবেড়িয়া র বাজার পাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক সান্ধ্যকালীন রক্তদান শিবিরে 20 জন মহিলা সহ মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করলেন,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে র ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই রক্তদান শিবিরে রক্ত গ্ৰহন করেন।
এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার বর্তমান প্রশাসক অভয় কুমার দাস,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী,বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস,কাউন্সিলর তথা পৌর পিতা সেখ আকবর আলী, বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব জ্যোতি দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বাজার পাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের সম্পাদক সেখ সুজাউদ্দিন,সভাপতি বিশিষ্ট আইনজীবী সেখ রফিকুল হাসান,সেখ হাবিবুর,সেখ নকিবুদ্দিন সহ ক্লাবের সভ্য সমর্থন গন,
উল্লেখ্য লাদাখের গালওয়ানে শহীদ ভারতীয় সৈন্য দের ছবিতে মাল্যদান ও শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।এবং শহীদ দের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়,





