হাওড়া ডিভিশনালের দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে ভারত স্কাউটস এন্ড গাইড এর উদ্দ্যেগে গত ছিআত্তর দিন ধরে প্রতিদিন তিনশো সম্বলহীন অসহায় মানুষকে দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছে।
দেড়শ পরিবার কে খাবার দেওয়া হচ্ছে স্কাউটস এর রান্না ঘর থেকেই। বাকি দেড়শো মানুষ যারা সাঁতরাগাছি স্টেশনে বা আশেপাশে থাকেন তাদেরও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী তিরিশে জুন পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। গত চৌঠা এপ্রিল থেকে তারা দরিদ্র মানুষের সেবায় এই মোহতি কাজে হাত লাগান। প্রথমে কয়েকজন সদস্য সামান্য কিছু টাকা দিয়ে শুরু করেন।
পরবর্তী সময়ে এগিয়ে আসেন মানব দরদী বহু মানুষ। ইতি মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আগামী সময়ে আরো এক লক্ষ টাকা খরচ হবে। সাঁতরাগাছি রেল কলোনি এলাকার পাশে থাকা চারটে বস্তি ও স্টেশন চত্বরে থাকা অসহায় মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে আহার। সকাল ছ টা থেকেই শুরু হয়ে যায় রান্নাবান্না। মূলতঃ নিরামিষ খাবার পরিবেশন করা শুরু হলেও পরে মাছ মুরগির মাংস ও ডিম ও দেওয়া হয়েছে।
ভারত স্কাউটস এন্ড গাইড এর এই উদ্যোগকে সাধুবাদ জানায় সবাই।
