ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উলুবেড়িয়া র বিধায়ক ইদ্রিস আলী,





আজ ২০ ই জুন (শনিবার) উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিধায়ক ইদ্রিশ আলির প্রচেষ্টায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ২ নং ওয়ার্ড এর চক মধু এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুঃস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য, বস্ত্রবিতারণ, তিরপল ও মাস্ক বিতরণ করেন।



বিধায়ক ইদ্রিশ আলি তার বক্তব্যে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথেয় করে উলুবেড়িয়া পূর্বের মানুষের পাশে থাকবেন,রাত দিন এক করে কাজ করে যাবেন সাধারণ মানুষদের জন্য।যতই বিরোধী শক্তি নিন্দা,অপপ্রচার করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জনগণ মেনে নেবেনা বলে জানায় বিধায়ক ইদ্রিশ আলি।



বিধায়ক ইদ্রিশ আলির আপ্তসহয়ক অরিন্দম রায় জানান যে বিধায়ক ইদ্রিশ আলি করোনা থেকে শুরু করে আমফান ঘূর্ণিঝড় এ ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তিনবার ত্রান হিসাবে খাদ্যসামগ্রী,তিরপল মাস্ক পাঠান।আমফনে ক্ষতিগ্রস্ত বহু মানুষের বাড়ি নিজে গিয়ে তিরপল তুলে দিয়ে আসেন।



উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড এর লড়াকু নেতৃত্ব আবু সিদ্দিক মোল্লা,ওয়ার্ড এর যুব সভাপতি আরিফুল সরদার,মুকিবুল সর্দার, সেখ জিসান আহমেদ,অরিন্দম রায়, মোসারুল ইসলাম,হাবিবুর রহমান,ওয়াসিম কাজী শওকাত আলি থেকে শুরু করে বহু নেতৃত্ব।।



উল্লেখ থাকে গালওয়ান  (লাদাক ) ঘাঁটিতে কুড়িজন বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞপন করা হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...