মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ডেকোরেটর শিল্পীদের ডেপুটেশন,




মালদা;

: লকডাউন এ মিলছে না কাজ। বন্ধ উৎসব অনুষ্ঠান ।এর জন্য চরম সমস্যায় পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ডেকোরেটর শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক। লকডাউন এ টানা দু'মাস ঘরে বসে কাটিয়েছেন তারা। বিকল্প রোজগারের ব্যবস্থা ও ছিলনা। আনলক ওয়ান এ পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। তাই সমস্যা সমাধানে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা 1 নং ব্লক এ সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন পত্র প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর থানা ডেকোরেটর শিল্পী অ্যাসোসিয়েশন।

ডেকোরেটর শিল্পী উত্তম আচার্য জানান আমরা আজ মোট চার দফা দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে দাবি পত্র পেশ করলাম। ডেকোরেটর শিল্পীদের সরকারি সাহায্যে অন্তর্ভুক্ত করা, বেশ কয়েক মাসের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা,দুর্যোগ মহামারী জনিত সরকারি সুযোগ সুবিধার আওতায় আনা প্রভৃতি দাবিতে আজ আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ডেপুটেশন পত্র দিলাম। তিনি আমাদের এ বিষয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।





এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানালেন আমি আজ হরিশ্চন্দ্রপুর ডেকোরেটিং শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের কাছ থেকে ডেপুটেশন পত্রটি পেলাম।অসংগঠিত ক্ষেত্রে জড়িত শ্রমিকদের জন্য সরকার যা করছে সে সমস্ত প্রকল্প থেকে এদের জন্য কিছু করা যায় কিনা তা ভেবে দেখা হবে। এবং ওনাদের দাবিগুলো আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...