হাওড়া পুরসভার কোনো বৈঠক হয়নি,, প্রাক্তন মেয়র পারিষদ





নিজস্ব প্রতিবেদক, হাওড়া,


প্রাক্তন মেয়র পারিষদ অরুন রায় চৌধুরি জানান , সেখানে কোনও বৈঠক হয়নি। পুর পরিষেবার কাজকে আরও তরান্বিত করার জন্য কমিশনার তাঁদের ডেকে পাঠিয়েছিলেন।মৃলত বুধবার  চারটি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। পানীয় জল, নিকাশিনালা , কনজারভেন্সি ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উনি এই বিভাগের সম্পর্কে তাঁদের কাছে জানতে চেয়ে ডেকে পাঠিয়েছিলেন।  সমস্ত  সমস্যা দূরে সরিয়ে কিভাবে উন্নয়ন ও সঠিক পুর পরিষেবা প্রদান করা যায় তাই নিয়ে বিস্তর আলোচনা হয় এদিন হাওড়া পুরসভায়।অরুণবাবু বলেন, সম্প্রতি ঝড়ের দাপটে পদ্মপুকুরের জলের সাপ্লাই বন্ধ হয়ে।গিয়েছিল।সেই বিষয় এদিন আলোচনা হয় যে কিভাবে এই পানীয় জলের বিষয়ে পুরবাসীকে আরও ভাল পরিষেবা দেওয়া যায়।পাশাপাশি সামনে বর্ষা আসছে।ডেঙ্গু রোধে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া বিষয়ে বিস্তর আলোচনা হ্য় ।করোনা প্রতিরোধের বিষয়টি নিয়েও পুর কমিশনার জানতে চান।অরুণবাবু আরও জানান, হাওড়া শহরের বিভিন্ন জায়গায় করোনা রোগ হয়েছে কিনা তা পরীক্ষা করার সেন্টার হয়েছে।কিন্তু সেখানে টেস্ট করতে অনেকেই যাচ্ছেন না।পাশাপাশি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের কিভাবে সাহায্য করা হয়েছেসহ এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি জানতে চান ও সেই বিষয়ে আলোচনা হয় এদিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...