
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া ।
পেট্রাপণ্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবলীগ ও ছাত্র ব্লকের জাতীয় সড়ক অবরোধ,
আন্তর্জাতিক বাজারে পেট্রোলের মূল্য একেবারেই সর্ব নিম্ন,কিন্তু আমাদের দেশে ধারাবাহিকভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ,যার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে।
পে
ট্রোল,ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতি বাদে ফরোয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগ এবং ছাত্র সংগঠন ছাত্র ব্লকের পক্ষ হতে উলুবেড়িয়ার রাজপথ পেট্রল পাম্পের কাছ হতে নরেন্দ্র সিনেমা হলের কাছ পর্যন্ত 6নং জাতীয় সড়ক অবরোধ করাহয়,
এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মতিয়ার রহমান মল্লিক,হাওড়া জেলা যুবলীগের সভাপতি জমিউস সরিওত মল্লিক,ছাত্র ব্লকের পক্ষে নিত্যানন্দ দোলুই,অরিজিত দাস,
এই অবরোধের ফলে 6 নং জাতীয় সড়কের উপর উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে,এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কিছু পরেই পুলিশের সঙ্গে আলোচনা করে অবরোধ উঠে যায়,এবং যানচলাচল স্বাভাবিক হয়।




