মহম্মদ ফারহান,হাওড়া(উলুবেড়িয়া):
করোনা অতিমারীর পাশাপাশি ঘূর্ণিঝড় আমফানে কবলে বিদ্ধস্ত বাংলাকে সাহায্য করতে এগিয়ে আস্তে দেখা গেছে বহু সেচ্ছাসেবী সংগঠনকে। এবার এক অভিনব উদ্যোগে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা গেল একটি সংস্থাকে।
হাওড়া জেলা কুইজ মাষ্টার্স এন্ড কুইজার্স ফোরামের উদ্যোগে আমফানের ত্রানের জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রায় ৬০ এর অধিক প্রতিযোগি-প্রতিযোগিনীরা এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন,অনলাইন-এর মারফৎ সকল প্রতিযোগি-প্রতিযোগিনীদের কাছ থেকে এন্ট্রি ফি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় প্রথম হাওড়া জেলা, দ্বিতীয় হুগলি ও তৃতীয় স্থান অধিকার করেন নদীয়া জেলা প্রতিযোগি যথাক্রমে
হরনাথ দত্ত,সুপ্তিক ঘোষ ও দেবঙ্কুর ভৌমিক। তাদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহন করার জমানো টাকা নিয়ে ওই সংস্থার পক্ষ থেকে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া, আমতা ও শ্যামপুরের নানান জায়গায় আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ জন মানুষের হাতে ত্রিপল সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর পাশাপাশি মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।আগামী দিনেও এইভাবে মানুষের পাশে থেকে সর্বদা কাজ করতে চান বলে সংগঠনের সদস্য আসানুর খান জানান।
