সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হলো।




বাবাই সুত্রধর, দক্ষিণ দিনাজপুর,


বিশ্ব পরিবেশ দিবসের দিনে পুলিশ প্রশাসন,মহকুমা সাংবাদিক ও একটি সংস্থার তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হলো। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা প্রাঙ্গণে করা হয় কর্মসূচিটি ।




এদিন থানা প্রাঙ্গণে প্রায় ৬০ টিরও বেশি বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেন উদ্যোক্তরা।যেখানে উপস্থিত ছিলেন থানার আইসি ,অন্যান্য পুলিশ কর্মী সহ সাংবাদিক সংগঠনের কর্মকর্তারা।এমন দিনে বৃক্ষ রোপণ করে সমাজকে অন্যরকম বার্তা দেবার পাশাপাশি সুনাম অর্জন করেছেন উদ্যোক্তরা।
              ৫ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস।সমগ্র রাজ্য জুড়েই এই দিনটি পালন করে থাকেন প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন সংস্থা।




বিগত দিন গুলি লক্ষ্য করলে দেখা যাবে যে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে দেশ জুড়ে একদিকে যেমন মরণাক্ত করোনার ভাইরাসে আতঙ্কিত দেশবাসী তেমনি আবার অন্য দিকে আম ফান ঝড়ের দাপটে কেপেছে রাজ্য, প্রাকৃতিক দুর্যোগে যেন আতঙ্কের দাগ কেটেছে মানুষের মনে।আর তাই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বিশ্ব পরিবেশ দিবসের দিনে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসন ,গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন   ও একটি এনজিও সংস্থার তরফে প্রায় ৬০ টিরও বেশি বিভিন্ন ফলের বৃক্ষ সহ অন্যান্য ধরনের বৃক্ষ রোপন করা হয়।

এদিন থানা প্রাঙ্গণে সকাল থেকে বৃক্ষ রোপণের  উপযুক্ত মাটির উপর থানার আইসি  ,অন্যান্য পুলিশ কর্মী ও সাংবাদিক সংগঠনের কর্মকর্তারা ও একটি এনজিও সংস্থা বৃক্ষ রোপন করেন।এদিনের বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, বড়ো বাবু সমীর মন্ডল, সাব ইন্সপেক্টর শুভংকর চক্রবর্তী, প্যাট্রিক কেরকাটা,প্রদীপ বর্মন,গৌরব হাঁসদা,মুরারী মুর্মু ,বাবুল হোসেন,এছাড়াও গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন সভাপতি চয়ন হোর,সহ সভাপতি নারায়ণ বসাক, সম্পাদক শীতল চক্রবর্তী ,কোষাধ্যক্ষ অমল দাস , অফিস সম্পাদক বাবাই সূত্রধর,কালচারাল সম্পাদক বিপ্লব হালদার, সাহিত্যিক অজিত ঘোষ,সুবোদ দে  সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর থানা , গঙ্গারামপুর গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন ও একটি সংস্থার তরফে প্রায় ৬০টির মত বিভিন্ন ধরনের গাছ লাগানো হলো।সমাজের প্রতি আমরা একটাই বার্তা দিতে চায় সবাই এমন কাজে এগিয়ে আসুক।

এবিষয়ে গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি চয়ন হোর,ও সম্পাদক শীতল চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে কোরণার আতঙ্ক ও বিগত কয়েক  দিনে যে আম ফান ঝড়ের দাপটে মানুষ আতঙ্কিত।তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গঙ্গারামপুর থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হলো।

এবিষয়ে  একটি এনজিও সংস্থা র সম্পাদক  জানিয়েছেন,গঙ্গারামপুর থানার পুলিশ  ও সাংবাদিকদের সঙ্গে থেকে আমরাও গাছ লাগাতে পেরে ভালো লাগছে।

বিশ্ব পরিবেশ দিবসের  এমন  বৃক্ষ রোপণ করে সমাজকে অন্যরকম বার্তা দেবার পাশাপাশি শহর জুড়ে সুনাম অর্জন করেছেন উদ্যোক্তরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...