বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,৮ই জুন;
পাঁচ দফা দাবি নিয়ে ব্লকে ডেপুটেশন মেলা হকার্স ইউনিয়নের ।সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়নের তপন ব্লক কমিটির তরফে ব্লকের আধিকারিকের কাছে দেওয়া হয় ডেপুটেশন টি।যেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়নের তপন ব্লক কমিটির বহু কর্মকর্তারা।
উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়ন ২০১৭ সালে গড়ে উঠে।যে ইউনিয়নে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি প্রায় অনেকেই এই সংগঠনের সঙ্গে জড়িত আছে,যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই হাজার জনের মতো।
দেশ জুড়ে করোনা আতঙ্কে জেরে কম বেশি ব্যবসা ক্ষতি হয়েছে অনেকেরই। তেমনই
উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়নের সদস্যরা চরম সমস্যার মধ্যে পড়েছে বলে তাদের অভিযোগ।তাই পাঁচ দফা দাবি দবা নিয়ে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন তারা।সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়নের তপন ব্লক কমিটির সভাপতি বিজন প্রামাণিক ,সহ সভাপতি তোতন মন্ডল, সম্পাদক গোপাল ঘোষ,সহ সম্পাদক গৌতম শিকদার,কোষাধ্যক্ষ কানাই দাস সহ আরো অনেকেই।
এবিষয়ে উত্তরবঙ্গ মেলা হকার্স ইউনিয়নের তপন ব্লক কমিটির সম্পাদক গোপাল ঘোষ ও কোষাধ্যক্ষ কানাই দাস জানিয়েছেন,লক ডাউন থাকায় আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি।তাই পাঁচ দফা দাবি নিয়ে ব্লকের আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলাম।
