কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুরে





সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম : 

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুরে দুবরাজপুর মডেল স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখার জন্য করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। কিন্তু আজ সেখানে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখায়! তাদের একাংশের অভিযোগ, তাঁদের ঠিক মতো চিকিৎসা করা হচ্ছে না! এমনকী নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে এখানে! তাছাড়াও এখানে পোকামাকড়ের উপদ্রব বেড়েই চলেছে! আজ একটা শিশুকে পোকাতে কামড়ে দেয়! কিন্তু তবুও তাঁর কোনও চিকিৎসা এখনও হল না! 



পাশাপাশি যাঁরা 14 দিনের বেশী এই কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে তাঁদের একাংশের অভিযোগ, আমরা পুরোপুরি সুস্থ তবুও আমাদের এখান থেকে ছাড়া হচ্ছে না! দিনের পর দিন অন্যান্য পরিযায়ী শ্রমিকদের এখানে নিয়ে আসা হচ্ছে! তাই আমাদের দাবি, আমরা এখন সুস্থ, আমাদের দ্রুত বাড়িতে ফেরানো হোক! 


এ বিষয়ে দুবরাজপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ রায় বলেন, কয়েকজন পরিযায়ী শ্রমিকদের আজ 14 দিন পূর্ণ হল! তাই সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের আগামীকাল সকাল 10 টা সময় জলখাবার এবং সার্টিফিকেট দিয়ে রিলিজ করা হবে। 

পাশাপাশি তিনি খাবার প্রসঙ্গে বলেন, এখান থেকে যে খাবার দেওয়া হয়, সেই খাবার আগে চেক করা হয় তারপর তাঁদেরকে দেওয়া হয়!

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...