
নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,
রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার সিনিয়র মাদ্রাসায়।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের 25নং ওয়ার্ডে হাটকালীগঞ্জ গ্রামবাসীবৃন্দের উদ্যোগে ত্রান ও সেবা কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া সিনিয়ার মাদ্রাসাতে।
এই রক্তদান শিবিরে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।
বিশিষ্ট সমাজ সেবী হাজী লুৎফর রহমান।
উপস্থিত ছিলেন 25নং ওয়ার্ডের পৌরমাতা সানজিদা রহমান সেখ,বিশিষ্ট সমাজসেবী আজিজুল রহমান,নাজিবুল রহমান,বিশিষ্ট সমাজসেবী বিনয় মিস্ত্রী।
বিধায়ক ইদ্রিস আলি তার ভাষণে বলেন লাদাখের গালওয়ান ঘাঁটিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
এই প্রতিষ্ঠান আরো এগিয়ে চলুক সেই কামনা করি।সারা বিশ্বে করোনা ভাইরাসের উৎপত্তি যে ভাবে বেড়েছে তাতে খুবই রক্তের সংকট দেখা দিয়েছে।
কিন্তু এই সকল সংগঠনের সহযোগিতায় এই রক্তের অভাব মিটবে এই আশা রাখি।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এর আগে ও অনেক রক্তদান কর্মসূচি গ্রহন করা হয়েছে এবং সকলকে এই রক্তদান কর্মসূচি গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে।তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা থেকে শুরু করে আমফান ঝড় সব ব্যাপারে তাঁর সঠিক পদক্ষেপকে ভারত বর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষ মনে রাখবে।
এছাড়াও বিধায়ক ইদ্রিশ আলি তার বক্তব্যে বিজেপি কে আক্রমণ করে বলেন করোনার সময় বিজেপির নেতা কর্মীদের আক্রান্তদের পাশে দেখা যায়নি ।আমফান ঝড়ের সময় ঘরে বসে ছিল, এখন মিথ্যে অভিযোগ তুলে তূনমুল কংগ্রেস কে আক্রমণ করছে ।ওরা নিলজ্জ' এবং অমানুষ।


