২০২১-র দিকে লক্ষ্য রেখে রাজ্যে নয়া প্রচার শুরু পদ্ম শিবিরের


 সুমিত ভট্টাচার্য,হাওড়া(আমতা):


বঙ্গ বিজেপি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের বৈতরিণী পার করতে চাইছে। আর সেই কারণেই এবার এক অভিনব প্রচার কৌশলের সাহায্য নিলো এরাজ্যের পদ্ম শিবির। আত্মনির্ভর ভারতকে সামনে রেখে প্রধানমন্ত্রীযে চিঠি লিখেছেন তা এবার এরাজ্যের প্রতিটি মানুষরে কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিজেপি নেতারা।প্রধানমন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিন আমতা বিধানসভা কেন্দ্রের নওপাড়া গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে নামেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ ও আমতা দু'নম্বর মন্ডল সভাপতি সুশান্ত গুছাইত।আমতা নওপাড়া এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে গৃহকর্তার হাতে প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দেন। পাশাপাশি করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ওই এলাকার অন্যান্য বাড়িতে গিয়ে শোনেন তাঁদের সুবিধা অসুবিধার কথা।দেশবাসীর জন্য কি কি উন্নয়ন প্রকল্প করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...