20ই জুন শনিবার উলুবেড়িয়া দুই নং বিডিও অফিসে এক প্রশাসনিক বৈঠক হয়।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ নির্মল মাঝি,উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি,বি.ডি.ও নিশিত মাহাতো,রাজাপুর থানার ওসি অজয় সিং,2নং বি.ডি.ও সভাপতি সেখ ইলিয়াস প্রমুখ।
আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের ব্যাপারে বিষয় আলোচনা হয়,আলোচনার মধ্যে করোনার ব্যাপার ও উঠে আসে।তাছাড়া উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের 2টি অঞ্চল এবং উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের আলোচনা হয়।বিধায়ক ইদ্রিস আলি মন্ত্রী নির্মল মাঝিকে জানান আজকে উলুবেড়িয়া পৌরসভার 2নং ওয়ার্ডের অসহায় মানুষদের ত্রাণ,বস্ত্র,ত্রিপল এবং মাস্ক প্রদান করা হয়।
মন্ত্রী ডঃ নির্মল মাজি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছে তবুও আমি বলে দেব।বৈঠক চলাকালীন এস.ডি.ও অরণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়।পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডঃ নির্মল মাঝির সাথে জিসান আহমেদ,অরিন্দম রায়,হাবিবুর রহমান,কাজী ওয়াসিম,মোসারুল ইসলাম(কোচন)নানা বিষয়ে আলোচনা হয়।

