অসামাজিক কাজ কর্ম কমানোর প্রচেষ্টায় ব্যাংক আধিকারিক সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে সচেতনতার মূলক শিবির করা হলো




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,১০জুন,

;চুরি, ডাকাতি সহ অসামাজিক কাজ কর্ম কমানোর প্রচেষ্টায় ব্যাংক আধিকারিক সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে  সচেতনতার মূলক শিবির করা হলো বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায়।এদিন নিজ নিজ প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানো সহ আরো অনেক ধরনের সাবধানতা মূলক বিষয় তুলে ধরা হয় শিবির টিতে।যেখানে থানার আইসি সহ গঙ্গারামপুর ব্যাংক আধিকারিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।



                 চারিদিকে করোনা আতঙ্ক ,ভিন রাজ্যে  থেকে বাড়ি ফিরেছে বহু পরিযায়ী শ্রমিকেরা।কাজ হারিয়েছে অনেক শ্রমিকের।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদ্যোগে গঙ্গারামপুর এ অবস্থিত ব্যাংক আধিকারিক ,ফাইন্যান্স কোম্পানি সহ বড়ো বড়ো প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিয়ে এক সচেতন মূলক শিবিরের আয়োজন করা হয়।সেখানে আলোচ্য বিষয় হয়ে ওঠে চুরি, ডাকাতি সহ অসামাজিক কাজ কমানোর প্রচেষ্টা।তাই তাদের প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানো সহ অনেক ধরনের  সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু,এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার বড়ো বাবু সমীর মন্ডল ,বেশ কিছু সাব ইন্সপেক্টর সহ ব্যাংক আধিকারিক ও ব্যবসায়িক রা।
এবিষয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,আজ বিভিন্ন ব্যাংক আধিকারিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে অসামাজিক কাজ কর্ম রুখতে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। অনেক ধরনের সাবধানতা অবলম্বন করার জন্য তাদের বলা হল।আশা করি তারা সেই সাবধানতা গুলি পালন করবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...