বাগনানে গোপালপুর গ্রামে ২৩জুন রাতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানী থেকে রক্ষা করতে গিয়ে ছাত্রীর মা গুরুতর আহত হয়। শেষপর্যন্ত তিনি উলুবেড়িয়া হাসপাতালে ২৪ জুন মারা যায়। এই জঘন্য ঘটনার প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে বাগনান শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরে বাগনান থানায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ।
: এই ডেপুটেশনে নেতৃত্ব দেন এস ইউ সি আই (কমিউনিস্ট) বাগনান লোকাল কমিটির সম্পাদিকা, পম্পা সরকার । থানার সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন- হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার ও জেলা কমিটি সদস্য নিখিল বেরা। বাগনান শহরের এই দীপ্ত মিছিল, জনতাকে প্রতিবাদ মুখর করে তোলে।

