রক্তদান দিবসকে সামনে রেখে রক্তদান শিবির বোলপুরে




অরিত্র ঘোষ, বোলপুর 


থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে ও মুমুর্ষ রোগীদের সেবায়, বিশ্ব রক্তদান দিবস কে সামনে রেখে, বীরভূম ভোলেনটিয়ারী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে, মারোয়ারী যুব মঞ্চ এবং জাগরণী সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।



 শিবিরে মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। সবরকম স্বাস্থ্যবিধি মেনেই এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক এবং সমাজকর্মী ও পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দোপাধ্যায়।

বীরভূম ভলেন্টিয়ারী ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সমাজকর্মী নুরুল হক জানান, করোনার মত মহামারী প্রতিরোধ করতে গিয়ে যদি আমরা ,এই জীবনদায়ী রক্তের সংকট কে উপেক্ষা করে চলি তাহলে পরবর্তী ক্ষেত্রে রক্তের চাহিদা আরও এক মহামারী আকার ধারণ করবে।  তাই আমরা ১৪ ই জুন বিশ্ব রক্তদান দিবস কে সামনে রেখে আগামী ৩০ দিনে প্রায় ৫০০ ইউনিটের কাছাকাছি রক্ত সংগ্রহে ব্রতী হয়েছি।  সব রকম স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা এই সমস্ত শিবিরের আয়োজন করে চলেছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...